সিলেটFriday, 25 September 2026

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪, আটক ৮৪ যান

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) তথ্যমতে, গত ১২ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ১৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন। অভিযানে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত অভিযানে মোট ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৪টি যানবাহন আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ সিলেট গড়ে তুলতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিটি/নিপ্র

সংবাদ প্রকাশক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান বিএনপির মিফতাহ্ সিদ্দিকী

শ্যামনগরে বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হবিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, অপেক্ষায় নগরভবন

শহীদদের আদর্শ ধারণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি মালিকের

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ নির্মাণে অনিয়ম, ঝুঁকিতে উপকূলের বাঁধ

চুরি করতে গিয়ে খুন, বাবুলের প্রেমের গল্প মিথ্যা!

৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল নোয়াখালী শহর ছাত্রশিবির

সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ ও জমি ব্যবহার নিষিদ্ধ

সিলেটে বিএনপি কার্যালয়ের উদ্বোধন, অর্থনীতি চাঙ্গা করার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর