সিলেটFriday, 25 September 2026

সিলেটে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ও আল্টিমেটাম

সিলেটের দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ সংশোধনের জন্য প্রতিষ্ঠান দুটিকে ১৫ দিনের কঠোর আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকার বিষয়টি ধরা পড়ে। লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

পরবর্তীতে পরিচালিত অভিযানে নিউ গ্রামীণ হাসপাতালের চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিবেশের মানোন্নয়নে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু জানান, চিকিৎসাসেবা নিশ্চিত করা ও অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিটি/লিআ/ডেস্ক

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ডেস্ক

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার দীর্ঘায়ু ও মুক্তি চেয়ে শাহজালালের দানবাক্সে চিঠি

‘ছয় মাসে ৬০০ ধর্ষণ-বলাৎকার করেছে জামায়াত’: সাতক্ষীরায় বিএনপি নেতা ডাবলু

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, অপেক্ষায় নগরভবন

সিলেটে ট্রিপল মার্ডার: ঘাতক বাবুল আদালতে

কদমতলী বাস টার্মিনালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

অশ্রুসিক্ত বিদায়, হরিরামপুর ছাড়লেন ওসি আফজাল

শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে সাতক্ষীরায় চারা ও শিক্ষাসামগ্রী বিতরণ

ছবি : প্রতীকি

বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস

বিয়ের প্রলোভনে ধর্ষণ, সিলেটের দক্ষিণ সুরমায় যুবক গ্রেপ্তার