সিলেটFriday, 25 September 2026

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী সমিতি

সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখলে এবং কোনো আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার নেবে না সিলেটের কোনো ব্যবসায়ী সংগঠন। বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সাথে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এমন সিদ্ধান্তের কথা কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নে এসএমপির সাথে বৈঠক করে সিলেট জেলা-মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স। বৈঠকে পুলিশ কমিশনার বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সকলের সহযোগিতা চান।

বৈঠকে বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, বিদ্যুৎ সংকট মেটাতে সরকারের এই সাময়িক সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কিছু ব্যবসায়ী এখনও রাত ৮টার পর দোকান খোলা রাখছেন। আগামী রবিবার থেকে এই নির্দেশ অমান্য করে কেউ আইনি প্রক্রিয়ার মুখে পড়লে, তার কোনো দায়ভার সমিতি বা ব্যবসায়ী সমাজ নেবে না।

বৈঠকে এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাইফুর ইসলাম, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি মাওলানা খাইরুল হোসেন এবং কোষাধ্যক্ষ জহির হোসেন উপস্থিত ছিলেন।

সিটি/লিআ/প্রেবি

সংবাদ প্রকাশক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সিলেটে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

যুক্তরাজ্য বিএনপি নেতার বোনের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

সিলেটে ১৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

শ্রমিক নেতা ময়নুল ইসলাম ইরণ ওমরাহ পালন উপলক্ষে শ্রমিক জোট ২০৯৭ এর পক্ষ থেকে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছা

সিলেটের মোমিনখলায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, দেখার কেউ নেই!

সিলেটে বিএনপি কার্যালয়ের উদ্বোধন, অর্থনীতি চাঙ্গা করার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

সিলেটে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর তাঁতীদলের বিশাল র‍্যালি

সুরমা নদীতে বিএনপির মৎস্য অবমুক্তকরণ

জালালাবাদ গ্যাসের নতুন পরিচালক সাবেক বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম

মৃত্যুকূপে পরিণত সাতক্ষীরার ২৫০টি বিদ্যালয়, টিনের ঘরে চলছে পাঠদান