সিলেটThursday, 24 September 2026

শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে যোগ দিতে নারাজ অধ্যাপক আতিকুল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও পদটিতে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক।

সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে অধ্যাপক আতিকুল লেখেন, “দয়া করে আমাকে অভিনন্দন জানাবেন না। আমি এখনো কোষাধ্যক্ষ পদে যোগ দিইনি এবং যোগ দেওয়ার ইচ্ছাও নেই। জটিলতা ও মানসিক দ্বন্দ্ব এড়াতেই শিক্ষকতার স্বাভাবিক কাজ চালিয়ে যাওয়াকে শ্রেয় মনে করছি। সিদ্ধান্তটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

এ বিষয়ে তিনি জানান, শিক্ষকতার কাজেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। পদত্যাগ ও অপারগতার বিষয়টি জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ে ইতোমধ্যে ইমেইল ও লিখিত চিঠি পাঠিয়েছেন।

এর আগে একই দিনে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার পদে রদবদল করা হয়। এতে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করিমকে সরিয়ে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামকে নতুন প্রো-ভিসি এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে সরিয়ে অধ্যাপক শাহ মো. আতিকুল হককে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

‘কারাগারে থাকা বন্দিদের পরিত্যাগ করব না’: হিজবুল্লাহ মহাসচিব

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার পুরস্কার পেলেন বাংলাদেশি শেখ আল মামুন

ছবি : সংগৃহিত

সিলেটে বাসের চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত, আহত ৩

ছবি : সংগৃহিত

কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে বিজিবির অভিযান, বিপুল পণ্য উদ্ধার

সাতক্ষীরায় প্রকৃতিপ্রেমীদের মন জুড়াচ্ছে সুন্দরবন সংলগ্ন আকাশলীন

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক

ছবি : সংগৃহিত

সিলেটের হুমায়ুন কবির হচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলেটে এনআইডি সংশোধন করতে গিয়ে লাঞ্ছিত প্রবাসী

সাতক্ষীরায় কবরস্থান ও মাদ্রাসার জমি দখলে ব্যাংকের ভুয়া সাইনবোর্ড