সিলেটের দক্ষিণ সুরমা থানার সাবেক দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশীদ ও খায়রুল ফজলসহ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তা এবং ৪৯ জন পুলিশ পরিদর্শককে (ওসি) সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে সিলেট অঞ্চলের পরিচিত মুখ শাহ মো. হারুন অর রশীদ পৃথক সময়ে সিলেটের দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার ও গোয়াইনঘাট থানার পাশাপাশি হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে খায়রুল ফজল সিলেটের দক্ষিণ সুরমা থানা ছাড়াও সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে মোট ৫৬ কর্মকর্তার বাধ্যতামূলক অবসরের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এএসপি পদমর্যাদার সাত কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। তারা হলেন— র্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
পৃথকভাবে জারি করা পুলিশ-২ শাখার প্রজ্ঞাপনে বলা হয়, ৪৯ জন পুলিশ পরিদর্শকের (ওসি) চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। ফলে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরও চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সমুদয় সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
সিটি/লিআ/নিপ্র
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যNovember 2, 2026গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
চায়ের রাজ্যOctober 27, 2026সিলেটের যানজট নিরসনে বিকল্প সড়কের পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর
সর্বশেষOctober 21, 2026আইজিপির কড়া তদারকি: তিন স্তরের নিরাপত্তায় শেষ দুর্গাপূজা
চায়ের রাজ্যSeptember 20, 2026সিলেটে দুই দিনে ৯ ছাত্রলীগ নেতা-কর্মী আটক

















