সিলেটSaturday, 26 September 2026

সিলেটে নতুন ২ ডেঙ্গু রোগী শনাক্ত, চিকিৎসাধীন ১০

ছবি : সংগৃহিত

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে চিকিৎসাধীন ১০ জনের মধ্যে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা হাসপাতালে ২ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি হবিগঞ্জে ৫৮ জন, সিলেটে ২৫ জন, সুনামগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ১২ জন এবং অন্যান্য জেলা থেকে আসা ৩ জন রোগী রয়েছেন। এ সময়ের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে।

বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

বিয়ের প্রলোভনে ধর্ষণ, সিলেটের দক্ষিণ সুরমায় যুবক গ্রেপ্তার

ছবি : সংগৃহিত

সিলেটে নতুন ২ ডেঙ্গু রোগী শনাক্ত, চিকিৎসাধীন ১০

শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে সাতক্ষীরায় চারা ও শিক্ষাসামগ্রী বিতরণ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

রাষ্ট্রপতির পর প্রথম সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল

সাতক্ষীরায় প্রকৃতিপ্রেমীদের মন জুড়াচ্ছে সুন্দরবন সংলগ্ন আকাশলীন

সিলেটে ১৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

স্থানীয় নির্বাচনে কঠোর ইসি : এআই ও পোস্টার নিষিদ্ধ 

‘হাসিনা কার্ড’ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসাথে চলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন শুরু আজ, চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত!