সিলেটFriday, 25 September 2026

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন ভুট্টো (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের পেছনে তুজলপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহরাব হোসেন ভুট্টো পাটকেলঘাটা থানার মির্জাপুরের নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে তুজলপুর মাঠ এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন সোহরাব। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে দেখতে পান। স্থানীয় কয়েকজনের দাবি, সোহরাব এর আগেও চুরির ঘটনায় জড়িত ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।”

ওসি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিটি/হাহাসাপ্র

সংবাদ প্রকাশক

এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত
ছবি : প্রতিকী

ওসমানীনগরের কাশিকাপনে আবারো মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

সার্কিট হাউসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, একজনের ৩ মাসের কারাদণ্ড

শ্রমিক নেতা ময়নুল ইসলাম ইরণ ওমরাহ পালন উপলক্ষে শ্রমিক জোট ২০৯৭ এর পক্ষ থেকে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ নির্মাণে অনিয়ম, ঝুঁকিতে উপকূলের বাঁধ

‘ডাক্তারদের সময়মতো আসতেই হবে’: ওসমানীতে স্বাস্থ্যমন্ত্রী

দোয়ারাবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাষ্ট্রপতির পর প্রথম সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল

এক মাস পর খুলল শাহজালাল (র.) মাজারের দানবাক্স

ছবিঃ সংগৃহিত

সিসিকের এসটিএস পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, নির্বাচন নিয়ে বড় বার্তা