সিলেটSaturday, 26 September 2026

সাতক্ষীরার কালীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ দক্ষিণ সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে। ইকবাল হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশে আবুবক্কর শেখের পুকুরের কাছে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।

স্থানীয়রা শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে সোনাতলা গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিটি/হাহাসাপ্র

সংবাদ প্রকাশক

এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরার কালীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মৃত্যুকূপে পরিণত সাতক্ষীরার ২৫০টি বিদ্যালয়, টিনের ঘরে চলছে পাঠদান

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ নির্মাণে অনিয়ম, ঝুঁকিতে উপকূলের বাঁধ

এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ: রাজনৈতিক নয়, ব্যাক্তিগত দ্বন্দ্ব

শান্তিগঞ্জের হাওরে ১০০ মিটার অবৈধ রিংজাল পুড়িয়ে ধ্বংস

সিলেটে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

‘ছয় মাসে ৬০০ ধর্ষণ-বলাৎকার করেছে জামায়াত’: সাতক্ষীরায় বিএনপি নেতা ডাবলু

সাতক্ষীরার শ্যামনগরে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

হবিগঞ্জের বাওয়ানী চা বাগানে জেলা প্রশাসনের পুষ্টি ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

শাহজালালের দানবাক্সে ৩৪ দিনে অলৌকিক রেকর্ড, মিলল টাকা, সোনা-রূপা ও ১৯ দেশের মুদ্রা