সিলেটSaturday, 26 September 2026

স্থানীয় নির্বাচনে কঠোর ইসি : এআই ও পোস্টার নিষিদ্ধ 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রচারের ধরণ ও পরিধিতে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে নতুন কড়া বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০১৬ সালের বিধিমালা বাতিল করে প্রণীত নতুন এই নিয়ম অনুযায়ী নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এসব নির্বাচনে এবার মিছিল, ঝুলন্ত পোস্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি যেকোনো বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে সিটি কর্পোরেশন নির্বাচনের নতুন আচরণবিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে এবং অন্যান্যগুলোর প্রক্রিয়া চলছে। নতুন বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো ধরণের পোস্টার ব্যবহার করা যাবে না। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এআই (AI) ব্যবহার করে কুৎসা রটানো, বিভ্রান্তিকর তথ্য বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ইসিকে আগে থেকে জানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালানো যাবে। এছাড়া দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বোচ্চ ৬০ ডেসিবেল শব্দমাত্রায় প্রতি ওয়ার্ডে কেবল একটি মাইক ব্যবহার করা যাবে। ১টি ওয়ার্ডে সর্বোচ্চ ১৬ বাই ৮ ফুটের একটির বেশি বিলবোর্ড রাখা যাবে না।

আচরণবিধিতে আরও জানানো হয়, কোনো ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করা যাবে না। একই সাথে নির্বাচনী প্রচারে কোনো প্রকার হেলিকপ্টার, বাস, ট্রাক, মোটরসাইকেল বা নৌযানের মিছিল-শোভাযাত্রা এবং সরকারি সুবিধা ও যানবাহন ব্যবহার সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে। অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকারি কর্মকর্তারাও কোনো প্রার্থীর প্রচারে অংশ নিতে পারবেন না।

নতুন এই আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে ইসি সরাসরি সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। এছাড়া আইন ভঙ্গকারীর জন্য সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আগামী নভেম্বরের শেষার্ধ থেকে ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সিটি/ডেস্ক

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ডেস্ক

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সার্কিট হাউসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ নির্মাণে অনিয়ম, ঝুঁকিতে উপকূলের বাঁধ

সিলেটে ট্রিপল মার্ডার: ঘাতক বাবুল আদালতে

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ ও জমি ব্যবহার নিষিদ্ধ

সাতক্ষীরায় কবরস্থান ও মাদ্রাসার জমি দখলে ব্যাংকের ভুয়া সাইনবোর্ড

সাতক্ষীরায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে

দক্ষিণ সুরমায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেফতার

ছবিঃ সংগৃহিত

সিলেটে ফাহিমা হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড

ইউনেস্কোর টেন্টেটিভ তালিকায় সিলেট পলিটেকনিকের ভবন