বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক সুরমা নদীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর সুরমা নদীর তীরবর্তী চাঁদনী ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বিএনপি শুধু ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং মানুষের ভাগ্য উন্নয়ন ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার উৎপাদনমুখী রাজনীতিই দলের মূল আদর্শ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৎস্য ও সবুজ বিপ্লবের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। প্রাকৃতিক জলাশয় রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারী শাসনে ধ্বংসের মুখে পড়া দেশ ও নদী-নালাকে পুনর্গঠন করাই এখন মূল লক্ষ্য। এ কর্মসূচি পুষ্টি চাহিদা পূরণ ও পরিবেশ রক্ষায় একটি সামাজিক আন্দোলন।
অনুষ্ঠান সঞ্চালনায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে টেকসই উন্নয়নের জোয়ার শুরু হয়েছে এবং বিএনপি উৎপাদনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থাকবে।
মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, আফজাল উদ্দিন ও আব্দুর রহিম মল্লিক; যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, রেজাউল করিম আলো ও মতিউল বারী খুর্শেদ; জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিক; প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, পাঠাগার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের; সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির আহমদ ও শফিক নুর, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন; সদস্য কাজী মুহিবুর রহমান মুহিব, ওলিউর রহমান ডেনি, মতিউর রহমান শিমুল ও হারুনুর রশিদ; ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান এবং ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সিটি/লিআ/প্রেবি
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যSeptember 20, 2026সিলেটে দুই দিনে ৯ ছাত্রলীগ নেতা-কর্মী আটক
চায়ের রাজ্যSeptember 19, 2026এক মাস পর খুলল শাহজালাল (র.) মাজারের দানবাক্স
চায়ের রাজ্যSeptember 15, 2026গণতন্ত্র রক্ষাই এখন প্রধান কাজ: সিলেটে রাষ্ট্রপতি
চায়ের রাজ্যSeptember 15, 2026শাহজালালের মাজারে রাষ্ট্রপতি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত

















