সিলেটThursday, 24 September 2026

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার শাড়ি জব্দ

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। আটক ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় শাড়ির যার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।

‎সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২৮ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল। এ সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান থেকে ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়িগুলো আটক করা হয়।

‎অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩২৩ সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ ১০ জন বিজিবি সদস্য অংশ নেন।

‎সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটক ভারতীয় শাড়িগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিটি/জাআ/সু

সংবাদ প্রকাশক

জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ প্রতিনিধি
জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ প্রতিনিধি

সর্বশেষ - চায়ের রাজ্য