সিলেটFriday, 25 September 2026

সিলেটের হুমায়ুন কবির হচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত

মন্ত্রিসভায় বড় রদবদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার সন্তান এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক গুরুত্বপূর্ণ নেতা।

এর আগে কিছু গণমাধ্যমে তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন বলে খবর বেরিয়েছিল। তবে মন্ত্রিপরিষদের সূত্র নিশ্চিত করেছে, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন। বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও তার পদে বহাল থাকবেন।

এ ছাড়া মন্ত্রিসভায় আরও নতুন মুখ আসছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন।

বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী এবং বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার আলোচনা চলছে।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন।

সিলেটের রাজনৈতিক মহলে এই মনোনয়নকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তবে হুমায়ুন কবিরকে পূর্ণমন্ত্রী না করে প্রতিমন্ত্রী করায় কিছুটা হতাশাও প্রকাশ পেয়েছে।

সিটি/লিআ/ডেস্ক

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ডেস্ক

সর্বশেষ - চায়ের রাজ্য