সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় স্লিপার বাস সার্ভিসের পাঁচটি কাউন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিআরটিএ। অনুমোদন ছাড়া স্লিপার বাস পরিচালনা ও অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানগুলোকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এ সময় তার সঙ্গে সহযোগিতা করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
অভিযানে জেদ্দা এক্সপ্রেস, লন্ডন এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস, বেঙ্গল পরিবহন ও প্যারাডাইস এক্সপ্রেস—প্রতিটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, ‘স্লিপার বাসের কোনো অনুমোদন নেই। আজকের অভিযান মূলত অনুমোদনহীন এই সার্ভিসগুলোর বিরুদ্ধে। আমরা তাদের সতর্ক করে দিয়েছি, পরবর্তীতে এসব বাস চলাচল বন্ধ না করা হলে গাড়ি জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটের কদমতলী এলাকায় দূরপাল্লার অসংখ্য বাস কাউন্টার থাকলেও অভিযানে দেখা গেছে, বেশিরভাগ স্লিপার বাসই অনুমোদন ছাড়া চলাচল করছে। প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
সিটি/লিআ/স্টারি
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যSeptember 20, 2026সিলেটে দুই দিনে ৯ ছাত্রলীগ নেতা-কর্মী আটক
চায়ের রাজ্যSeptember 19, 2026এক মাস পর খুলল শাহজালাল (র.) মাজারের দানবাক্স
চায়ের রাজ্যSeptember 15, 2026গণতন্ত্র রক্ষাই এখন প্রধান কাজ: সিলেটে রাষ্ট্রপতি
চায়ের রাজ্যSeptember 15, 2026শাহজালালের মাজারে রাষ্ট্রপতি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত

















