কোমলমতি শিশুদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং গাছের পরিচর্যায় সম্পৃক্ত করার লক্ষ্যে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ফলের গাছের চারা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের ঐতিহ্যবাহী সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন, সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর হাতে ফলের চারা, খাতা ও কলম তুলে দেওয়া হয়। চারা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা নিজেরাই নিয়মিত পানি দেওয়া ও সঠিক পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষাপটে গাছের সঠিক পরিচর্যা নিশ্চিতে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও বিশেষ তদারকি করা হবে।
কর্মসূচীতে আয়োজকরা জানান, শিশুদের মাঝে পরিবেশের প্রতি ব্যক্তিগত দায়িত্ববোধ তৈরি এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তা পৌঁছানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিটি/হাহাসাপ্র
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
খুলনাSeptember 23, 2026শিশু হত্যা ও নিখোঁজের ঘটনায় বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
খুলনাSeptember 23, 2026সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ ওষুধ ব্যবসায়ী নিহত
খুলনাSeptember 22, 2026সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
খুলনাSeptember 18, 2026সাতক্ষীরার কালীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

















