সিলেটTuesday, 10 November 2026

সিলেট জুড়ে হামের বেসামাল আক্রমণ, মৃত্যুর সাথে লড়ছেন ৪৯৯ জন

সিলেট অঞ্চলজুড়ে হামের বেসামাল আক্রমণ থামছেই না। আক্রান্তের নতুন কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান না মিললেও গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ১৫৩ জন নতুন রোগী শয্যাশায়ী হয়েছেন। এর মধ্যেই শহিদ শামসুদ্দিন হাসপাতালে ধুঁকে ধুঁকে প্রাণ হারিয়েছে মাত্র ৪ মাস ২১ দিন বয়সী মিম তাহসিন নিজাম নামের  এক শিশু।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগের চিত্র উঠে এসেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, এই কচি প্রাণটির প্রয়াণে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা সিলেট জেলায়; যেখানে এককভাবে মারা গেছেন ৬৫ জন। এছাড়া সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২২ এবং মৌলভীবাজারে ১৪ জন প্রাণ হারিয়েছেন। পুরো বিভাগে এ পর্যন্ত পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে।

হাসপাতালগুলোর পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, নতুন ভর্তি হওয়া ১৫৩ জনের বড় একটি অংশ ঠাঁই পেয়েছেন নগরীর বিশেষায়িত হাসপাতালগুলোতে। এর মধ্যে ওসমানী মেডিকেলে ৭১ জন, শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩৮ জন এবং বিভিন্ন বেসরকারি ও জেলা সদরের হাসপাতালে বাকিদের দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে।

বর্তমানে পুরো বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল শয্যাগুলোতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৪৯৯ জন আক্রান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আক্রান্ত শিশুদের প্রাণ রক্ষায় জরুরি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

সিটি/লিআ

সংবাদ প্রকাশক

মোঃ লিমন আহমদ স্টাফ রিপোর্টার
মোঃ লিমন আহমদ স্টাফ রিপোর্টার

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আইজিপির কড়া তদারকি: তিন স্তরের নিরাপত্তায় শেষ দুর্গাপূজা

সাতক্ষীরায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে

শ্রমিক নেতা ময়নুল ইসলাম ইরণ ওমরাহ পালন উপলক্ষে শ্রমিক জোট ২০৯৭ এর পক্ষ থেকে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছা

সিলেটে মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিংয়ের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

দক্ষিণ সুরমায় ট্রাক-বাস-সিএনজি ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

ওয়াসার চেয়ারম্যান হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি মিফতাহ্ সিদ্দিকীর কৃতজ্ঞতা

নীলফামারীতে টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি, আদালতে মামলা

‘ছয় মাসে ৬০০ ধর্ষণ-বলাৎকার করেছে জামায়াত’: সাতক্ষীরায় বিএনপি নেতা ডাবলু

সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ ও জমি ব্যবহার নিষিদ্ধ