সিলেটTuesday, 10 November 2026

কদমতলী বাস টার্মিনালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে  দক্ষিণ সুরমা থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবক সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার বাসিন্দা লায়েস মিয়া (৩৫) বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কদমতলী বাস টার্মিনাল এলাকায় কে বা কারা ওই যুবককে ফেলে যায়। পরদিন শুক্রবার বিকেলে স্থানীয়রা রক্তাত ও গলাকাটা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে দক্ষিণ সুরমা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত