আগামী সাত কর্মদিবসের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিতসহ যাবতীয় সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছি। সব জায়গায় চিকিৎসকদের শতভাগ উপস্থিতি ছিল এবং রোগীরাও চিকিৎসার মান ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ওসমানী হাসপাতালে কোনো সমস্যা থেকে থাকলে তা আগামী ৬ মাসের মধ্যে স্থায়ী সমাধান করা হবে।” একই সাথে চিকিৎসকদের যথাসময়ে আসা-যাওয়া নিশ্চিতে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলো শিগগিরই চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি।
দেশে স্বাস্থ্য খাতের অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, চলতি মাসের শেষেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। সরকারের বিশেষ উদ্যোগে পর্যাপ্ত ভ্যাকসিন আনা হয়েছে এবং রাঙামাটি ও বান্দরবান ব্যতীত দেশের সব জেলায় ইতোমধ্যে হামের টিকা দেওয়া শেষ হয়েছে। গত ৬ মাসে দেশের সার্বিক চিকিৎসা সেবার মান অনেক উন্নত হয়েছে বলে তিনি দাবি করেন।
এর আগে সকালে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা।
সিটি/লিআ/ডেস্ক
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
সর্বশেষSeptember 28, 2026জ্যোৎস্নার রাতে চৈতালীর কণ্ঠে মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র
শিক্ষাSeptember 10, 2026এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস
জাতীয়September 7, 2026রাষ্ট্রপতির পর প্রথম সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল
জাতীয়September 7, 2026অটোরিকশার শৃঙ্খলা ফেরাতে কিউআর কোডের সিদ্ধান্ত নিলো সরকার


















