স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাতক্ষীরার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন দেবহাটার চণ্ডীপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক করিম উল্লাহ মাস্টারের ছেলে।
মামলার বাদী দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাতক্ষীরা শহরের বাসিন্দা সাহেব আলী। গত ১ নভেম্বর তিনি সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলাটি দায়ের করেন। মামলায় সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামি, কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে দ্বিতীয় এবং ভুক্তভোগীর দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌস মৌসুমীকে তৃতীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কারণে প্রায় ছয়-সাত মাস আগে বাদী তার স্ত্রীকে তালাক দেন। এরপর অভিযুক্তরা সাবেক স্ত্রীর কাছ থেকে তার দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সংগ্রহ করেন। গত ১৫ অক্টোবর হোয়াটসঅ্যাপে সেসব ভিডিও পাঠিয়ে বাদীর কাছে প্রথমে ৫ লাখ ও পরে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে সমঝোতায় ৫০ হাজার টাকা দেওয়া হলেও ব্ল্যাকমেল থামেনি। উল্টো গত ২৯ অক্টোবর ও ১ নভেম্বর বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
খুলনাNovember 8, 2026সাতক্ষীরায় আইনশৃঙ্খলা সভায় অপসাংবাদিকতা ও অপরাধ দমনে কঠোর বার্তা
খুলনাNovember 8, 2026সাতক্ষীরায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু
খুলনাNovember 5, 2026শ্যামনগরে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ ইন্টারনেট ও সাইবার সচেতনতা সেশন
খুলনাNovember 5, 2026সাতক্ষীরায় বাসচাপায় নারী নিহত


















