সিলেটMonday, 9 November 2026

প্রকৃত নম্বরে যাচ্ছে ভাতার টাকা, ফেসবুকে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য

নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকৃত ভাতাভোগীদের কাছে ভাতার টাকা পৌঁছানোর পাশাপাশি মৃত ব্যক্তিদের শনাক্ত করে তালিকা থেকে বাদ দেওয়ার কার্যক্রমও চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং পত্রিকা আকারে ভুয়া ফটোকার্ড মৃত ব্যক্তিদের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের অংশ হিসেবে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ১ হাজার ৪৭২ জন মৃত ভাতাভোগীকে শনাক্ত করা হয়েছে। তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পর ওই শূন্যস্থানগুলোতে নতুন ভাতাভোগী প্রতিস্থাপনের মাধ্যমে ভাতা কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ভাতাভোগীর নাম উল্লেখ করে তাঁদের মৃত্যুর পরও নিয়মিত ভাতা উত্তোলনের অভিযোগ তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে সরেজমিনে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আকলিমা বেগম নামে এক নারী ১২ থেকে ১৩ বছর আগে মারা গেছেন বলে উল্লেখ করে দাবি করা হয়, তাঁর নাম এখনো বয়স্ক ভাতার তালিকায় রয়েছে এবং তিনি নিয়মিত ভাতা পাচ্ছেন। এ ছাড়া মোহনী বালা ও আব্দুল মজিদ নামে দুজনের বিষয়েও তথ্য প্রকাশ করা হয়।

তবে উপজেলা সমাজসেবা কার্যালয়ের দাবি, মোহনী বালা নামে কোনো ভাতাভোগী তাঁদের তালিকায় নেই। অন্যদিকে, আব্দুল মজিদ মারা যাওয়ায় তাঁর ভাতা বন্ধ রয়েছে।

এদিকে ভাতাভোগী মাহমুদ উদ্দিন বলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খুব ভালো মানুষ। তিনি দায়িত্বের সঙ্গে আমাদের সব কাজ করে দেন। তিনি যোগদানের পর থেকে আমরা ভালোভাবে সবকিছু পাচ্ছি।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, সমাজসেবা কার্যালয়ের কার্যক্রম নিয়ে বিভিন্ন জায়গায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা সব সময় ভালো কাজ করার চেষ্টা করি। প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, সমাজসেবা কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।

সংবাদ প্রকাশক

লতিফুল আজম সম্রাট কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
লতিফুল আজম সম্রাট কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী সমিতি

সাতক্ষীরায় ৫৮ পূজামণ্ডপে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সাতক্ষীরায় বাসচাপায় নারী নিহত

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন

এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ: রাজনৈতিক নয়, ব্যাক্তিগত দ্বন্দ্ব

সার্কিট হাউসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

ছবিঃ সংগৃহিত

গোয়াইনঘাটে ব্যবসায়ী হত্যা মামলায় র‌্যাবের হাতে চারজন

শাহজালাল (র.) মাজারের দানবাক্সে মিলল ‘খোকন মামু’র চিরকুট

সিলেটের সাবেক ২ ওসিসহ ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন শুরু আজ, চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত!