গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলোচিত ব্যবসায়ী কামরুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আব্দুছ ছোবহান (৫৪), ছমরুল ইসলামের ছেলে বদরুল ইসলাম (৩৪), জৈন উদ্দিনের ছেলে আজাদুর রহমান (৩২) এবং মৃত আব্দুস ছালামের ছেলে ময়নুল ইসলাম (৪০)।
র্যাব-৯ সূত্রে জানা যায়, ভিকটিম কামরুল ইসলাম এবং গ্রেফতারকৃত ব্যক্তিরা একই এলাকার বাসিন্দা। কামরুল ইসলাম ও স্থানীয় বিলাল উদ্দিন যৌথভাবে বালুসহ বিভিন্ন ব্যবসায়িক কাজ পরিচালনা করতেন। বিগত ৬/৭ মাস পূর্বে ব্যবসায়িক অভ্যন্তরীণ লেনদেন ও বিভিন্ন বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় কামরুলের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে প্রতিপক্ষ সংক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে কামরুলকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছিল।
এরই জের ধরে গত ২২ জুন দুপুর পৌনে ১টার দিকে কামরুল ইসলাম গোয়াইনঘাটের লেঙ্গুড়া কবরস্থান সংলগ্ন এলাকায় পৌঁছালে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা বিলাল ও তার সহযোগীরা অতর্কিতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়। হামলায় কামরুল গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেল ৫টার দিকে তিনি মারা যান।
এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কামরুলের মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ২৬/২৩/৬/২৬) দায়ের করেন। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় র্যাব-৯ প্রাথমিক তথ্য সংগ্রহসহ মামলার ছায়াতদন্ত শুরু করে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা ওই চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত চার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইতোমধ্যেই গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিটি/লিআ/গোপ্র
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যSeptember 20, 2026সিলেটে দুই দিনে ৯ ছাত্রলীগ নেতা-কর্মী আটক
চায়ের রাজ্যSeptember 19, 2026এক মাস পর খুলল শাহজালাল (র.) মাজারের দানবাক্স
চায়ের রাজ্যSeptember 15, 2026গণতন্ত্র রক্ষাই এখন প্রধান কাজ: সিলেটে রাষ্ট্রপতি
চায়ের রাজ্যSeptember 15, 2026শাহজালালের মাজারে রাষ্ট্রপতি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত


















