সিলেটের গোলাপগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সফল আত্মকর্মীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের কন্ঠ সিলেট বিভাগীয় ব্যুরো চীফ,মাইজ ভাগ সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি – সুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, আর্ন প্রকল্পের ম্যানেজার হাফিজ আহমদ।
এ সময় বক্তব্য দেন এসডিএস ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রেজাউল করিম, পল্লি উন্নয়ন সংস্থার সভাপতি এইচ এম সেলিম, যুব হকি ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান তামিম, ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জের সভাপতি কামাল আহমদ, বৃহত্তর হেতিমগঞ্জ যুব সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান শিবলু, বন্ধন যুব সংঘের সভাপতি মাজহারুল ইসলাম সহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে র্যালিতে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাংবাদিক জাহিদ উদ্দিন, কে এম আব্দুল্লাহ সহ প্রমুখ।
অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে নিজেদের সাফল্যের গল্প তুলে ধরেন মহসিন আহমদ, খালেদা আক্তার ও চামেলী আক্তার জামিলা। পরে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্টানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও উদ্যোগ গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যNovember 2, 2026গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
চায়ের রাজ্যOctober 27, 2026সিলেটের যানজট নিরসনে বিকল্প সড়কের পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর
সর্বশেষOctober 21, 2026আইজিপির কড়া তদারকি: তিন স্তরের নিরাপত্তায় শেষ দুর্গাপূজা
চায়ের রাজ্যSeptember 20, 2026সিলেটে দুই দিনে ৯ ছাত্রলীগ নেতা-কর্মী আটক

















