সিলেটFriday, 25 September 2026

ডিপ্লোমা ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর, প্রবেশপত্র ডাউনলোড শুরু

২০২৬–২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানসমূহে ১ম পর্বের ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচিও জানানো হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের অপশন চালু হবে। পরীক্ষার্থীরা ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানসমূহে ১ম পর্বের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখ করা নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।

ভর্তি পরীক্ষা সামনে রেখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রের তথ্য আগেই যাচাই করে নেওয়ার জন্য বলা হয়েছে।

সিটি/সাদসু

সংবাদ প্রকাশক

এম সাঈদ দক্ষিণ সুরমা প্রতিনিধি
এম সাঈদ দক্ষিণ সুরমা প্রতিনিধি

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ঘর ভাঙচুর

শাহজালালের মাজারে রাষ্ট্রপতি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত

ছবি : সংগৃহিত

ভূমধ্যসাগর থেকে সিলেটের ২৪ অভিবাসী উদ্ধার, নিখোঁজ আরও ৯

শেখ হাসিনার দীর্ঘায়ু ও মুক্তি চেয়ে শাহজালালের দানবাক্সে চিঠি

সাতক্ষীরার শ্যামনগরে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

ছবি : সিলেট ট্রিবিউন

সিসিকের ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে শুধু লাইটের খুঁটিই শোভা পাচ্ছে, আলোর মুখ দেখবে কবে?

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, একজনের ৩ মাসের কারাদণ্ড

দক্ষিণ সুরমায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেফতার

ছবিঃ সংগৃহিত

গোয়াইনঘাটে ব্যবসায়ী হত্যা মামলায় র‌্যাবের হাতে চারজন

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার শাড়ি জব্দ