Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Saturday, 31 October 2026
দিরাইয়ে এইচএসসির ব্যতিক্রমী ফল, একটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য
Author
জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ প্রতিনিধি
Featured Image

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে অবস্থিত আলহাজ্ব আব্দুল মতলিব স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৫ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফলাফল প্রকাশের পর দেখা যায়, ১৫ জনের মধ্যে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় শিক্ষার মান, পাঠদান কার্যক্রম, শিক্ষকদের দায়িত্ব পালন এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের মতে, এ ফলাফলের প্রকৃত কারণ খুঁজে বের করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ এর চেষ্টা করলে ব্যাবহারিত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।