Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Tuesday, 27 October 2026
সিলেটের যানজট নিরসনে বিকল্প সড়কের পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

সিলেট নগরের যানজট কমানো ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে একগুচ্ছ বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা তুলে ধরেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর ব্লু ওয়াটার শপিং সিটিতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, খাদিমনগরের সাহেবের বাজার থেকে ২৪ ফুট প্রশস্ত কংক্রিটের বিকল্প সড়ক নির্মিত হলে আম্বরখানা এড়িয়ে কালাগুল হয়ে ভারী যান বাইপাসে পৌঁছাতে পারবে। পাশাপাশি সিলেট বিমানবন্দর থেকে আম্বরখানা চার লেন এবং চা-বাগানের ভেতর দিয়ে লাক্কাতুরা-টেলিভিশন গেট পর্যটন সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে। এছাড়া চলমান বাদাঘাট বাইপাস ও সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজ দ্রুত এগোচ্ছে, যা ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে উন্মুক্ত করা সম্ভব হবে।

তিনি আরও উল্লেখ করেন, নগরের সড়ক অবকাঠামোর পরিকল্পিত টেকসই উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। সরকারের বর্তমান মেয়াদেই সিসিকের অবশিষ্ট কাঁচা সড়কগুলো পাকা করে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।