Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Thursday, 08 October 2026
সিলেট পলিটেকনিকে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
Author
এম সাঈদ দক্ষিণ সুরমা প্রতিনিধি
Featured Image

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রমের প্রথম দিনে শিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাসে স্বশরীরে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত তথ্য, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরীর সেক্রেটারি আবু তাহের ফাহিম, মহানগর বিতর্ক ও ছাত্রকল্যাণ সম্পাদক মওদুদুর রহমান নাদিমসহ সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার দায়িত্বশীলরা।

আয়োজকরা জানান, ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সহযোগিতা করতে আগামী শনিবার ও রবিবারও এ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সিটি/এমএসএসসি