Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Thursday, 24 September 2026
দোয়ারাবাজারের ৮ জলাশয়ে ২৯০ কেজি পোনামাছ অবমুক্ত
Author
মারুফ খন্দকার, স্টাফ রিপোর্টার
Featured Image

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে ২৯০ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নাইন্দার হাওরের প্লাবন ভূমিসহ উপজেলার মোট আটটি জলাশয়ে পর্যায়ক্রমে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শরীফুল হক আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সিহাব সাকিব ঈশান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দীন শিহাব, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, ফারুক মিয়া, মাসুদ রানা সোহাগসহ স্থানীয় মৎস্যজীবী ও সুফলভোগীরা।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, সরকারি রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এসব পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

দোয়ারাবাজার উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলার আটটি জলাশয়ে পর্যায়ক্রমে ২৯০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে পরিকল্পিতভাবে পোনামাছ অবমুক্ত করা হলে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

সিটি/এমকেএসআর