Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Saturday, 19 September 2026
শাহজালাল (র.) মাজারের দানবাক্সে মিলল ‘খোকন মামু’র চিরকুট
Author
সিলেট ট্রিবিউন ২৪
Featured Image

সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্স খোলার পর ‘খোকন মামু’কে নিয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তবে চিরকুটটিতে লেখকের কোনো নাম-ঠিকানা উল্লেখ নেই।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাজারের ডেকচি ও দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিরকুটটি পাওয়া যায়।

চিরকুটে লেখা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না।’ এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে লেখা হয়েছে, ‘তাদের অন্তরের মায়ার মানুষ খোকন মামু।’ চিরকুটে একটি হৃদয়চিহ্ন এঁকে তার ভেতরে ‘ইউ’ এবং পাশে ‘মামুজি’ লেখা হয়েছে।

চিরকুটটি পাওয়ার পর বিষয়টি নিয়ে মাজারে উপস্থিত লোকজনের মধ্যে আলোচনা শুরু হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ‘খোকন মামু’ নামে উল্লেখ করা ব্যক্তির পরিচয় কিংবা চিরকুটটির লেখকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মাজারের দানবাক্স ও ডেকচিতে পাওয়া চিরকুটটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সিটি/লিআ