Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Tuesday, 22 September 2026
পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী
Author
এম সাঈদ দক্ষিণ সুরমা প্রতিনিধি
Featured Image

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে।

প্রায় ৪০ হাজারের বেশি আসনের বিপরীতে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার শিক্ষার্থী ভর্তি ফরম তুলেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য গত ২৯ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।

ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করায় এবার ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে মোট ৫৪টি সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট রয়েছে।

এসব প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষায় ভর্তির জন্য প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করেন।

চলতি শিক্ষাবর্ষে আবেদনের সংখ্যা আসনের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় সরকারি পলিটেকনিকগুলোতে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়টি নতুন করে সামনে এসেছে।

সিটি/সাদসু