Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Monday, 31 August 2026
সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার দায়িত্ব পেলেন যারা
Author
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
Featured Image

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে পুনরায় আলহাজ্ব মো. দ্বীন আলীকে সভাপতি এবং আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টার (লেক ভিউ) হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মো. দ্বীন আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর লিয়াকত পারভেজ, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি আখতারুজ্জামান, আলহাজ্ব প্রফেসর আবু নছর, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম, বড় বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব আব্দুল খালেক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সদ্য সমাপ্ত ‘হাজী সম্মেলন ২০২৬’-এর আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ ও অনুমোদন করা হয়। পাশাপাশি আগামী ২০২৭ সালের হাজী সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন করা এবং হাজীদের সামগ্রিক কল্যাণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে কার্যক্রমকে আরও গতিশীল করতে উপদেষ্টা ও পৃষ্ঠপোষকসহ ৪০ সদস্যের নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সিটি/হাহা/সাপ্র