Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Saturday, 29 August 2026
ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন শুরু আজ, চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত!
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

৪ বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ শনিবার (২৯ আগস্ট)। অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ চলবে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

কারিগরি শিক্ষা বোর্ডের সংশোধিত ভর্তি কর্মপরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন শেষে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে ২১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। এবং আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি কার্যক্রমের সময়সূচি:
• অনলাইনে আবেদন গ্রহণ: ২৯ আগস্ট–১৮ সেপ্টেম্বর ২০২৬
• প্রবেশপত্র ডাউনলোড: ২১–২৫ সেপ্টেম্বর ২০২৬
• ভর্তি পরীক্ষা: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)।

সিটি/এমসা/দসু