Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Sunday, 23 August 2026
বিয়ের প্রলোভনে ধর্ষণ, সিলেটের দক্ষিণ সুরমায় যুবক গ্রেপ্তার
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম সিলেটের বিশ্বনাথ উপজেলার আনরপুর এলাকার দবির মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী বিশ্বনাথের শ্রীপুর এলাকার বাসিন্দা। ১০ বছর আগে স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি দুই সন্তান নিয়ে জীবনযাপন করছিলেন। প্রায় দেড় বছর আগে রবিউলের সাথে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে রবিউল তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সর্বশেষ গত ২০ জুলাই তিনি ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ-১৮/০৮/২০২৬)। মামলার ভিত্তিতেই র‍্যাব-৯ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত রবিউলকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সিটি/লিআ/ডেস্ক