Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Saturday, 22 August 2026
সিলেটে ডিসি অফিসের নাম্বার হ্যাকড করে টাকা দাবি
Author
সিলেট ট্রিবিউন ২৪
Featured Image

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের ব্যবহৃত একটি অফিশিয়াল মোবাইল নম্বর হ্যাক হয়েছে। হ্যাক হওয়া নম্বরটির হোয়াটসঅ্যাপ ব্যবহার করে একটি চক্র বিভিন্ন ব্যক্তির কাছে জরুরি অর্থ সহায়তা চেয়ে বার্তা পাঠাচ্ছে। প্রতারণা এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হ্যাক হওয়া নম্বরটি (০১৭৩০৩৩১০২২) মূলত ডিএস অফিসের মিডিয়া সেল ব্যবহার করে থাকে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে নম্বরটি হ্যাক হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। ইতোমধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে বিকাশ নম্বর (০১৩৫১২২৪৯৫৫)-এ জরুরি প্রয়োজনে ১৫ হাজার টাকা পর্যন্ত চাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা জানান, বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নম্বরটি উদ্ধারে প্রয়োজনীয় আইনি ও কারিগরি প্রক্রিয়া চলছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, উক্ত নম্বর থেকে যেকোনো আর্থিক সাহায্য, টাকা পাঠানোর অনুরোধ বা প্রলোভনমূলক বার্তা এলে তাতে সাড়া না দিতে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে। ঘটনার নেপথ্যে থাকা প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিটি/লিআ/ডেস্ক