সিলেটের পরিবহন খাতের পরিচিত মুখ ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। মৃত্যুকালে তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রানাপিং গ্রামে।
পরিবার ও সংগঠন সূত্রে জানা গেছে, শনিবার বাদ আসর গোলাপগঞ্জের রানাপিং মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পরপর পাঁচবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সিটি/লিআ/ডেস্ক