Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Tuesday, 18 August 2026
সিলেটে যুবদলের নেতাদের সাথে মহানগর বিএনপির মতবিনিময়
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে সিলেট মহানগর বিএনপি। সোমবার (১৭ আগস্ট) নগরীর কাজিরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপি কার্যালয়ে সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বিএনপি সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশ পরিচালনায় এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো যুগান্তকারী সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালু করা হয়েছে, যা প্রান্তিক জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিককরণ ও প্রশাসনের সর্বস্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার দৃশ্যমান সাফল্য দেখিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের এই ইতিবাচক সাফল্যগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রকারী অপশক্তি দেশের অগ্রযাত্রাকে নসাৎ করতে না পারে। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনসহ দলীয় ক্রান্তিলগ্নে যুবদলের ঐতিহাসিক ভূমিকার কথাও স্মরণ করেন নাসিম হোসাইন এবং দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে যুবদলকে আরও সুসংগঠিত, সুশৃঙ্খল ও শক্তিশালী হওয়ার তাগিদ দেন।

সভায় ইমদাদ হোসেন চৌধুরী সাংগঠনিক দিকনির্দেশনা দিয়ে বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জনগণের দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁাতে হবে এবং দলের শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে হবে। তিনি বিএনপি সরকারের দুঃশাসন, বিচারহীনতার সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক অবক্ষয় কাটিয়ে দেশকে টেকসই ও গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড় করানোর প্রচেষ্টার কথাও তুলে ধরেন।

মতবিনিময় সভায় মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আমীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মুকুল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ উপস্থিত ছিলেন। যুবদল থেকে সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনসহ বিপুল সংখ্যক নেতা অংশগ্রহণ করেন।

সিটি/লিআ/নিপ্র