Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Tuesday, 18 August 2026
জালালাবাদ গ্যাসের নতুন পরিচালক সাবেক বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক পদে মনোনীত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক চিঠিতে এ মনোনয়নের কথা জানানো হয়।

চিঠিতে তাকে কোম্পানির পরিচালনা পর্ষদে সরকারি প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ ও প্রশাসনিক-ব্যবস্থাপনাগত কার্যক্রমের কার্যকর তদারকির দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। সিলেটবাসী মনে করেন, জালালাবাদ গ্যাসের পরিচালনা পর্ষদে বদরুজ্জামান সেলিম পরিচালক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব আরও সুসংগঠিত হবে। বিশেষ করে গ্যাস সরবরাহ, কোম্পানির প্রশাসনিক কার্যক্রম, পরিচালনাগত সিদ্ধান্ত এবং সরকারি নীতির বাস্তবায়নে বোর্ড পর্যায়ের তদারকি জোরদার করার সুযোগ তৈরি হবে।

সিটি/লিআ/ডেস্ক