Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Thursday, 13 August 2026
সার্কিট হাউসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

নিজস্ব প্রতিবেদকঃ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় সিলেট সার্কিট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ ও অর্থ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ। এ ছাড়া মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন ঐতিহ্যবাহী মার্কেট ও ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীদের সার্বিক ব্যবসায়ী পরিস্থিতি, বিরাজমান নানা সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ‘সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’-এর নবগঠিত কমিটির আসন্ন অভিষেক অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, শৃঙ্খল ও সফলভাবে আয়োজনের নানামুখী দিক নিয়ে মন্ত্রীর সাথে বিস্তারিত কথা বলেন ব্যবসায়ী নেতারা।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী ব্যবসায়ী নেতাদের বিভিন্ন বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সিলেটের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সুসংহত রাখতে ও অভিষেক অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সিটি/লিআ/নিপ্র